ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
BNP's 48th founding anniversary celebrated in Islampur
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা

সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস কাজ করছে। আমরা একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।"

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ইসলামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top