![]() |
| এনসিপি ও জামায়াত আঁতাত করে ষড়যন্ত্রে মেতে উঠেছে: জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুন |
এনসিপি ও জামায়াত আঁতাত করে ষড়যন্ত্রে মেতে উঠেছে: জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, "এনসিপি ও স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী আঁতাত করে বিএনপি এবং দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ ধৈর্য ও ত্যাগের মাধ্যমে সব চক্রান্ত নস্যাৎ করে দেবে।"
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের ফৌজদারী মোড়ে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নিরলস সংগ্রাম ও ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র মুক্ত হয়েছে। আজকে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাজনৈতিক সুবিধাভোগী জামায়াত এবং আন্দোলনকারী কিছু ছাত্রনেতা গঠিত এনসিপি একত্রিত হয়ে বিএনপির অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বদাই গণমানুষের পক্ষে ছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বানে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ।
আলোচনা সভা শেষে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।