![]() |
| জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৫ |
জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৫
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা ঈদগাহ মাঠ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী এবং দুইজন বাসের যাত্রী ছিলেন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাত্ক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।