![]() |
| দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি |
দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি
জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা বিভিন্ন জাতের সার জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
গতকাল সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে পরিচালিত এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে এই সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পাথরের চর সীমান্ত এলাকা দিয়ে ভারতে সার পাচারের প্রস্তুতির খবর পায় বিজিবি। খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবির একটি ক্ষিপ্র টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সারসহ মোট ১৩ বস্তা সার জব্দ করা হয়।
সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।