![]() |
| দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে |
দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান হস্তান্তরের খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল সানন্দবাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। অভিযানকালে পুলিশের উপস্থিতিতে পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগমকে আটক করা হয়।
পরবর্তীতে আটক নারী ও জব্দকৃত গাঁজা কঠোর পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মাদকের চালানসহ আটক নারীকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিশ্চিত করে বলেন, “আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।