দেওয়ানগঞ্জে ক্ষেতে ভুট্টা তোলার সময় বজ্রপাতে সোহেল নামে এক যুবকের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
A young man named Sohel died after being struck by lightning while harvesting corn in a field in Dewanganj.



দেওয়ানগঞ্জে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোহেল মিয়া ওই এলাকার শুকুর মাহমুদের পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল মিয়া প্রতিদিনের মতো বুধবার সকালে নিজ ক্ষেতে ভুট্টা তোলার কাজে যান। বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলেও তিনি মাঠেই কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহতের স্ত্রী মদিনা বেগম আহাজারি করে বলেন, "সকালে ভুট্টা তুলতে ক্ষেতে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে বাজারে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মানুষটা আর ফিরলেন না।" সোহেল মিয়ার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো নাজিরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক
দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারী গ্রেপ্তার
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারী গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের করুণ মৃত্যু
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের করুণ মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top