বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও ধ্বংস: ব্যবসায়ীর জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের বকশীগঞ্জে ১ লাখ ২১ হাজার নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Huge quantity of fake cigarettes seized and destroyed in Bakshiganj: Trader fined
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও ধ্বংস: ব্যবসায়ীর জরিমানা


বকশীগঞ্জে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান: লক্ষাধিক শলাকা জব্দ, জরিমানা ২০ হাজার

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল সিগারেট তৈরির দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকার সুনীল মোদকের ছেলে উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোদক পাড়ায় ওই কারখানায় ঝটিকা অভিযান চালান।


অভিযানকালে কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে সাজানো ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী উত্তম মোদককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বিপুল পরিমাণ সিগারেট প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।


জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, "নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ: যুবককে ১০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ: যুবককে ১০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ব্যবহার: এসএসসি পরীক্ষার্থী বহিষ্কৃত
বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ব্যবহার: এসএসসি পরীক্ষার্থী বহিষ্কৃত
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা
বকশীগঞ্জে নাশকতার মামলা: আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জে নাশকতার মামলা: আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top