![]() |
| বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা |
সড়ক নিরাপত্তায় বকশীগঞ্জ প্রশাসনের কড়াকড়ি: হেলমেট ও লাইসেন্স না থাকায় জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে সড়ক পরিবহন আইন অমান্য করে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৭ জন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম (হেলমেট) ছাড়াই রাস্তায় চলাচল করছেন এবং অনেকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।
এই অপরাধে ৭ জন চালককে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার পাশাপাশি লাইসেন্স বিহীন ও নিয়ম না মানা চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সড়ক দুর্ঘটনা রোধ এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে বলেও তিনি নিশ্চিত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।