বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ব্যবসায়ী ধন মিয়ার ঈদ উপহার

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন ব্যবসায়ী গাজী মো. ধন মিয়া।

Businessman Dhan Mia's Eid gifts to over 500 helpless people in Bakshiganj
বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ব্যবসায়ী ধন মিয়ার ঈদ উপহার


বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয়ে ব্যবসায়ী গাজী মো. ধন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।


ঈদ উপহার বিতরণকালে ব্যবসায়ী ধন মিয়া সাধুরপাড়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আপনাদের সুখ-দুঃখে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।" তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিএম কিংরাজ।


সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদুর রহমান ও ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে অসহায় মানুষগুলোর মুখে ঈদের আগাম হাসির ঝিলিক দেখা যায়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়-২০০২ ব্যাচের বন্ধুদের নিয়ে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত
বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়-২০০২ ব্যাচের বন্ধুদের নিয়ে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা
বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার ভ্যানচালককে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের নতুন অটোভ্যান উপহার
বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার ভ্যানচালককে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের নতুন অটোভ্যান উপহার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top