বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অটোভ্যান হারানো বৃদ্ধ আকালু মিয়াকে ভ্যান উপহার দিয়ে আলোচনায় আসা লন্ডন প্রবাসী শফিকুল ও ছাইদুর এবার নিজ গ্রামের শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Hundreds of families in Bakshiganj received Eid gifts from two humanitarian London expatriate brothers
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার


বকশীগঞ্জে মানবিকতার দৃষ্টান্ত: লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান হারানো বৃদ্ধ আকালু মিয়ার পাশে দাঁড়িয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই দুই লন্ডন প্রবাসী ভাইয়ের মানবিকতা অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার নিজ এলাকার আরও শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা।


আজ সোমবার (১৬ মার্চ) বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে দুই ভাইয়ের নিজ বাড়িতে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান নামের এই দুই ভাই আইরমারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তারা সপরিবারে লন্ডনে বসবাস করেন।


সম্প্রতি বকশীগঞ্জের নামাপাড়া এলাকার ৬০ বছর বয়সী বৃদ্ধ আকালু মিয়ার একমাত্র জীবিকা অর্জনের মাধ্যম অটোভ্যানটি ছিনতাই হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আকালু মিয়ার আহাজারির ভিডিও দেখে ব্যথিত হন শফিকুল ও ছাইদুর। পরে তারা বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ওই বৃদ্ধকে একটি নতুন অটোভ্যান উপহার দিয়ে তাঁর জীবিকার পথ পুনরায় সচল করে দেন। প্রবাসীদের এমন মানবিক কাজ নেটিজেনদের প্রশংসা কুড়ায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে।


সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদকে সামনে রেখে আজ নিজ গ্রামের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে শতাধিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন তারা। লন্ডন প্রবাসী দুই ভাইয়ের এই ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করে স্থানীয় সচেতন মহল জানান, সমাজের বিত্তবান ও প্রবাসীরা এভাবে এগিয়ে এলে এলাকার অসহায় মানুষগুলো স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পাবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি!
বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি!
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!
বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top