জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া(৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।
![]() |
| বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি! |
শুক্রবার (৬ মার্চ) বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানিটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ওই ছিনতাইকারী। ভ্যান চালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।
ভুক্তভোগী আকালু মিয়া বলেন, আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম, এখন আমি কি করে খাব, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।
এনিয়ে ওই বৃদ্ধ মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করার।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!

বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!

মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।