জামালপুরে গুড়ে ক্ষতিকারক উপাদান,২ লক্ষ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে অভিযান পরিচালনা করে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎ কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ব্যবসা-বানিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

Harmful substances found in Jamalpur, fined Tk 2 lakh
জামালপুরে গুড়ে ক্ষতিকারক উপাদান,দুই দোকানে ২ লক্ষ টাকা জরিমানা




শনিবার (৭ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, ইমন হোসেন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

শনিবার দুপুর থেকে জামালপুর সদর উপজেলার নান্দিনা গো-হাটি বাজারের ভিন্ন ভিন্ন ৮টি খাবারের দোকান ও প্রতিষ্ঠানের কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎ এ চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী ও গুড় বীজ ব্যবহারের কারণে প্রতি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে। এই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা এবং এলার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘ মেয়াদে এটি লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আজকের অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

আমরা ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানাই।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
জামালপুরে শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top