লিয়াকত হোসাইন লায়ন: পূর্ব ঘোষণা ছাড়াই জামালপুওে পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ করে দোকানপাট তালা লাগিয়ে ব্যবসায়ীরা উধাও হয়েছে।
![]() |
| পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও |
এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার,ট্রাক্টর চালকসহ সাধারণ মানুষ।
জানাগেছে,ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়েছে সারাদেশে। এই গুজবে সংকট সৃষ্টি ও অধিক লাভের আশায় মজুত তেল রেখেই ইসলামপুরে উপজেলার বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ী ও ডিলাররা দোকান তালা দিয়ে উধাও হয়েছে। অন্যদিকে ডিলাররা ডিপো থেকে চাহিদামত জ¦ালানি না পাওয়ার অভিযোগ করছে।
শুক্রবার রাত ও শনিবার (৭ মার্চ) ইসলামপুরে পৌর এলাকার টংগের আলগা এলাকায় উপজেলার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশন সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে,খোলা বাজারের সকল দোকান বন্ধ থাকায় তেল নিতে পাম্পে ভিড় করেছেন চালকরা। মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
ঝর্ণা ফিলিং স্টেশনের পরিচালক আমিনুল ইসলাম বলেন,উপজেলায় ঝর্ণা ফিলিং স্টেশনের মাধ্যমে উপজেলায় প্রায় ৬০ জন খুচরা বিক্রেতা রয়েছে। এছাড়াও পৌর শহরের গুরুস্থান মোড়ে সওদাগর পেট্রোলিয়াম মোশারফ গঞ্জ বাজারে ফকির পেট্রোলিয়াম, ধর্মকুড়া বাজারে ঝর্ণা অয়েল মিল,গুঠাইল বাজারে জাহাঙ্গীর ট্রেডার্স,বঙ্গবন্ধু মোড়ে মুন্নি টেডার্সসহ উপজেলায় প্রায় ১০জন ডিলার রয়েছে। সিরাজগঞ্জের ডিপো আমরা প্রতিদিন চাহিদা মত জ¦ালানি না পাওয়া ডিলার ও খুচরা ব্যবসায়ীরা তাদের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে।
সওদাগর পেট্রোলিয়াম ডিলার মিস্টার আলী বলেন, যতটুকু জ¦ালানি পাই তা দিয়ে গ্রাহকের চাহিদা পুরণ হচ্ছে না। সকালেই দোকান খোলা মাত্রই শেষ হয়ে যায়। মুন্নি ট্রেডার্সের ডিলার আবুল কালাম বলেন,প্রতিদিন যা প্রয়োজন তার অর্ধেকও ডিপো থেকে পাচ্ছিনা। তাই দোকান বন্ধ করে রেখেছি।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুত থাকা সত্তে¡ও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান

ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ

ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।