লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে বীর নিবাস নির্মাণকাজে ধীরগতি, অনিয়ম,ঘুষ দাবী ও মুক্তিযোদ্ধাকে কটাক্ষের অভিযোগ উঠেছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে।
![]() |
| ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ |
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, বীর নিবাস নির্মাণে কাজের অনিয়ম ও ধীরগতি বিষয় নিয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে অফিস সহকারীর সঙ্গে ফাইল ‘ঠিক’ করার পরামর্শ দেন পিআইও। ওই অফিস সহকারী বিল ছাড়ের জন্য ৪ শতাংশ অর্থ দেওয়ার ইঙ্গিত দেন।
পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবারো গিয়ে ঘুষ দাবীর বিষয়টি বললে ওই কর্মকর্তা রাগান্বিত্ব হয়ে তাকে যান যান আমি বীর নিবাস করবো না বলে কটাক্ষ করে তাড়িয়ে দেন।
জানাগেছে, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের জন্য সরকারি বরাদ্দে বীর নিবাস নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিকাদার বিল না পাওয়ার অজুহাতে কাজ বন্ধ রেখেছেন। সরকারের দেওয়া ঘর নির্মাণে অগ্রগতি না থাকায় কয়েকদিনে একাধিকবার উপজেলা কার্যালয়ে গিয়ে কোন প্রতিকার না পেয়ে কটাক্ষের স্বীকার হন।
তাৎক্ষণিক প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে মুক্তিযোদ্ধাকে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা নূর-এ শেফা কোন মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন,এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে পারছি না। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত করে ও দ্রæত সমাধানের দাবী জানান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার

ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।