ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: বাংলাদেশে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ভিজিএফ কর্মসূচি পরিচালিত হয়। 

VGF allocation three times less: 33,000 indigent families in Islampur are being deprived
ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: ঈদে সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার




দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সরকার দুস্থ, অতিদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করে খাদ্যাভাব পরিস্থিতি মোকাবেলা করে। কিন্তু চাহিদার তুলনায় যদি তা অপ্রত’ল হয় তার প্রভাব পরে বাস্তুহারা মানুষদের মাঝেই।

বন্যা ও নদী ভাঙ্গনের সাথে লড়াই করে প্রতি নিয়তই পথ চলতে হয় যমুনা নদী ও ব্রহ্মপুত্র বেস্টিত জামালপুরের ইসলামপুর উপজেলার মানুষদের। দরিদ্রতম অন্যতম উপজেলা ইসলামপুর। ঈদের আগে ভিজিএফ খাদ্য সহায়তা তাদের বড় ভরসা। কিন্তু আসন্ন ঈদুল ফিতরে সেই সহায়তার বরাদ্দ নেমে এসেছে চার ভাগের এক ভাগে- যা নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ, অতিদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারগুলোকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হয়। গত বছর ঈদুল আজহায় ইসলামপুরে ৪৬ দশমিক ৬১০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল, যা ১২টি ইউনিয়নের ৪৬ হাজার ৬১০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে বরাদ্দ এসেছে মাত্র ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন। যা বরাদ্দ সর্বোচ্চ ১৩ হাজার ৮৩৪টি পরিবারকে সহায়তা দেয়া হবে। 

ত্রাণ শাখা সূত্র জানায়, জনসংখ্যা, দরিদ্রতার হার ও দুর্যোগ ঝুঁকি বিবেচনায় সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়। ঈদ, বন্যা ও ঘূর্ণিঝড়সহ দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ বরাদ্দ দিয়ে থাকে সরকার। এবার বরাদ্দ কম হওয়ায় সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা বঞ্চিত হচ্ছেন ৩২ হাজার ২২৭টি অসহায় ও দরিদ্র পরিবার।

উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা দুই লাখ ৮২ হাজার ১০৩ জন। উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় তিন লাখ। বরাদ্দপত্রে জনসংখ্যার ভিত্তিতে হিসাব দেখানো হলেও স্থানীয়দের প্রশ্ন- গত বছর যেখানে ৪৬ হাজারের বেশি কার্ড ছিল, এ বছর তা ১৩ হাজারে কোন যুক্তিতে নেমে এলো? গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান- গত বছর আমার ইউনিয়নে ৫ হাজার ৯৩ টি কার্ড ছিল। এবার চারভাগের একভাগ কার্ড দিয়ে কি হবে। হত দরিদ্রদের স্বার্থে কর্তৃপক্ষ বিষয়টি দ্রত ব্যবস্থা নেওয়ার দরকার।

চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, আমার ইউনিয়নটি যমুনা নদীর তীরবর্তী ইউনিয়ন। এখানের মানুষ দরিদ্রের সীমার নিচে বাস করে। অধিকাংশ ওয়ার্ডই যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় ২৫ হাজার মানুষ বসত ভিটা হারা। গত বছর ৪ হাজার ৩১৭টি কার্ড ছিল, এবার মাত্র ১ হাজার ২৯৭টি। এত কম কার্ড দিয়ে কি করবো। অসহায় মানুষগুলোর ঈদটা মাটি হয়ে যাবে।

বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বছর তিন হাজার ৪৩৭টি কার্ড ছিল বরাদ্দ ছিল। এবার পেয়েছি মাত্র ১ হাজার ৩২টি। প্রায় ৩০ হাজার যমুনা নদীর ভাঙন অসহায় মানুষ আমার ইউনিয়নের। কি করবো বুজতে পারছিনা। কুলকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ জানান, আমার ইউনিয়নের ৯০ শতাংশ মানুষ দারিদ্র। গত বছর দুই হাজার ৬১০টি কার্ড ছিল, এবার এসেছে পাঁচভাগের একভাগ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ হয়েছে। এটা উপজেলার জনসংখ্যা ও চাহিদার তুলনায় কম। কেন কম বরাদ্দ এসেচে আপাতত বলতে পারছি না।

সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু জানান, বিষয়টি আমি মাত্র জানতে পারলাম। হত দরিদ্র মানুষদের সমস্য সমাধান করাই এই সরকার কাজ। আমি দ্রæত এর সমাধান করার চেষ্টা করবো।
জরুরী ভিত্তিতে ভিজিএফ বরাদ্দ’ পুনর্বিবেচনার দাবী জানান স্থানীয়রা। নচেৎ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে নদীভাঙন ও দারিদ্রের কষাঘাতে জর্জরিত হাজারো হত দরিদ্র পরিবার।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


ইসলামপুর- নিয়ে আরও পড়ুন
ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ
ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল
ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত
ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত
জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী
জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top