রৌমারীতে বিয়ের প্রলোভণে ‘ধর্ষণ’ প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স পড়ুয়া এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মো. ফারুক আহমেদ এর বিরুদ্ধে। 

Allegations of 'rape', fraud and death threats in the name of marriage in Roumari
রৌমারীতে বিয়ের প্রলোভণে ‘ধর্ষণ’ প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ




এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রাম এলাকায়।  

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স শেষ বর্ষ পড়ালেখা করি। গত ৫ বছর আগে থেকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর গ্রামের আজিজুর রহমান (অব:) পুলিশের ছেলে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদের সঙ্গে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। পরে সে প্রেমের প্রস্তাব দিলে আমি অস্বীকার করি। কিছুদিন পর, অনার্স ২য় বর্ষে পড়া অবস্থায় পারিবারিক ভাবে অন্যত্রে আমার বিয়ে হয়। এর পরেও সে আমার পিছু ছাড়েনি। দীর্ঘদিন থেকে মোবাইলের মাধ্যমে ফারুক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পরে বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দেই।

 ডিভোর্সের পর থেকে কুড়িগ্রামে মেসে থেকে পড়া লেখা করতে থাকি। কিছুদিন পরেই ফারুক রৌমারী থেকে উলিপুরে বদলী হয়ে যায়। আমাকে ডেকে নেয় উলিপুর কোয়ার্টারে। ঠিক তখন থেকেই ফারুক সুযোগে সৎ ব্যবহার করতে শুরু করে। এভাবেই বিয়ের আশ্বাস দিয়ে কুড়িগ্রাম হোটেল অর্ণব, রংপুরে হোটেল, এমন কি ফারুকের নানার বাড়ি কুড়িগ্রাম ভেতরবন্দ নিয়ে গিয়েও ফারুকের মামা ডাক নাম কালু ও রোকন নামের ব্যক্তির সহযোগীতায় অনৈতিক কাজ করতে থাকে। এর মধ্যে আমার পেটের দুটি বাচ্চাও নষ্ট করে ফেলেছে। সকল চিত্র মোবাইলে ধারণ করে রাখা হলে, একসময় কৌশলে সব ডিলেট করে দেয় ফারুক। তিনি বলেন, আমাকে যদি বিশ্বাস কর এগুলো রাখার প্রয়োজন কি।  

এদিকে গত ২২ ফেব্রæয়ারী রবিবার কুড়িগ্রাম মেসে আনুমানিক রাত ১০ টার দিকে বিএনপির দলীয় নেতা বিপ্লব সহ কয়েকজন ছেলে আসে। তারা হুমকি ধামকি দিয়ে বলেন, ফারুকের সাথে তোমার সম্পর্ক কি। তার সাথে আর কোন প্রকার যোগাযোগ করতে পারবে না। 

মঙ্গলবার ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, চর শৌলমারী ইউনিয়ন প্রশাসকের কাছে প্রতারক ও ধর্ষক ফারুক  এর বিচার চাইতে গেলে উল্টো আমাকেই বাঞ্ছারচর গ্রামের খোদাবক্স এর ছেলে আওয়ামী যুবলীগের বন্দবেড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি ও সিএইচসিপি রেজাউল ইসলাম ও তার সহযোগী রোকন নামের ব্যক্তি নানা ধরনের ভয়ভীতি ও বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। এছাড়াও আমার নামে কুকর্ম করার কথাও এলাকায় ছড়িয়ে দেওয়াসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তারা। তিনি আরো বলেন, ফারুক আমাকে বিয়ে না করলে, আমি আত্মহত্যা করবো। স্বজনরা নারীলোভী ও প্রতারক ফারুকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন ।

 ভুক্তভোগী নারী ও ফারুকের অবৈধ সম্পর্কের একটি কলরেকর্ড সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে। 
গত বুধবার এ বিষয়ে কৃষি উপসহকারী ও ইউনিয়ন পরিষদ প্রশাসক শহিদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, ফারুকের সাথে মেয়েটার সম্পর্ক ছিল। যে ঘটনার কথা মেয়েটি বলছে তা শতভাগ সত্য। চরশৌলমারী ইউনিয়নের প্রশাসক হিসাবে আমি গত রবিবার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। তার বাবা ও বোনের সাথে কথা হয়েছে। 

বিয়ের প্রলোভণে ধর্ষণ, প্রতারণা ও হত্যার হুমকির বিষয়ে অভিযুক্ত স্টোর কিপার ফারুক আহমেদ জানান, মেয়েটি ভালো না। আমার বিষয়ে যা কিছু বলেছে, সব মিথ্যা, বানোয়াট ভীত্তিহীন। আমার বিরুদ্ধে কোন প্রমাণ থাকলে তা আমি মেনে নিবো।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আব্দুস সামাদ খান জানান, ঘটনাটি এ ডিপার্টম্যান্টের নয়। পারিবারিক বিষয়। তবে মেয়ে যদি কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করে এবং মামলার কপি পাওয়া যায় সেক্ষেত্রে ডিপার্টম্যান্টালী ব্যবস্থা গ্রহন করা হবে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
সরকারি বিভিন্ন সুবিধাগুলো সুষ্ঠ বন্টন হলে মুছতে পারে দরিদ্রতা
সরকারি বিভিন্ন সুবিধাগুলো সুষ্ঠ বন্টন হলে মুছতে পারে দরিদ্রতা
রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত
রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা
রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়
কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top