জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

Competition in Jamalpur on the occasion of International Mother Language and Great Martyrs' Day
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা




শনিবার (৭ মার্চ) শহরের দেওয়ানপাড়া এলাকায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহায়তায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগীতা শেষে পাঠাগারের মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহির খালেক-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ.এ.কে মাহমুদুল হাসান দারা। 

এছাড়াও অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, ১৯৫২ সালে এদেশের মানুষকে বুকের রক্ত দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করতে হয়েছে। পরবর্তীতে ভাষা আন্দোলনের চেতনা এদেশের মানুষকে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করে। আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে ভাষা চর্চা ও বিকাশে অবদান রাখতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন বাচিক শিল্পী দেবজ্যোতি সেন শর্মা, লিটন কাদরি ও সাগর মুখার্জি। রচনা প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিচারক ছিলেন ইমরান আহমেদ।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
জামালপুরে শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলো আইনজীবি
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলো আইনজীবি
জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন
জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top