জামালপুর সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা ৬ মার্চ বেলা ১১টায় মতি মিয়া ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।
![]() |
| জামালপুরে শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত |
ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন স্মৃতি পাঠাগার এর আয়োজন করেছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মতিমিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির খালেক উজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাসসের প্রবীন সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আশেক মাহমুদ কলেজের অধ্যাপক কবি মনোয়ার হোসেন মুরাদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জেলা সনাকের সভাপতি এড, শামীমা খান, জেলা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক হিশাম আল মহান্নাহ এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থানায় ছিলেন-মতিমিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুজ্জামান স্বাধীন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২

সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।