জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Oath-taking of newly elected executive council of Bar Association in Jamalpur
জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ




রবিবার (০১ মার্চ) বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে নির্বাচন কমিশন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

পরে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যারা যে অঙ্গনে আছি সে অঙ্গন থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। জনগণ যাতে ন্যায়বিচার পায় সেজন্য কাজ করবো। আইনবীজীদের সম্মিলিতভাবে জনগণের কল্যাণে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। 

এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী ও বিচারকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ মোট ১৫ জনের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২
জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২
সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত
সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত
প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান
প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক
বিগত সরকারের আমলে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু হবে- প্রতিমন্ত্রী মিল্লাত
বিগত সরকারের আমলে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top