অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: দৈনিক ইত্তেফাক, এফএনএসসহ কয়েকটি মিডিয়ায় খবর প্রকাশের পর জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে ৫নং চরের তিন কৃষকের বৈধ সেচ লাইনের বিদ্যুতের সংযোগ দিয়েছেন প্রশাসন।

Three farmers in Melandah finally get electricity connection
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক




২৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বিদ্যুতের সংযোগ দিতে গেলে ২নং চরের বিক্ষুব্দ গ্রামবাসির বাধার সম্মুখীন হন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গ্রামবাসির আপত্তির মুখেও বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও জান্নাতুল আরা।

 তিনি জানিয়েছেন, দুই গ্রামের জন্য দু’টি পৃথক ট্রান্স মিটার স্থাপনের আশ^াসে বিদ্যুৎ অফিসের লোকজন, মেলান্দহ-মাদারগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারীদের বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন-হয়ত দুস্কৃতিকারী কয়েকজনের নামেই চাঁদার অভিযোগ ছিল। আমরা যাবার পর পুরো গ্রামের মানুষ দাবি তোলেন-২নং চর থেকে ৫নং চরে লাইন দিতে দিবে না। এ পরিস্থিতিতে পৃথক ট্রান্সফরমার স্থাপনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানে উপনীত হয়েছি।

ভূক্তভোগি কৃষক বাবুল জানিয়েছেন, ২৩ ফেব্রæয়ারি দিবাগত রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দেড় শতাধিক বিঘার ফসল হুমকির মুখে ছিল। উপজেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ সংযোগ এবং ক্ষেতে পানি পৌঁছানো দেখতে পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারিনি। 

জামালপুর (পিডিবি) বিদ্যুৎ অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাহবুব আজাদ রুবেল জানান- অতিরিক্ত ট্রান্সফরমারের প্রয়োজন ছিল না। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশে এবং গ্রামবাসির মধ্যে বিরোধ দমনের জন্যই অতিরিক্ত ট্রান্সফরমার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ২৬ ফেব্রæয়ারি দৈনিক ইত্তেফাকে এ সংক্রান্ত খবরটি ছাপার পর প্রশাসনের বিদ্যুৎ সংযোগের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভূক্তভোগি সেচ মালিক এবং কৃষকরা। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


মেলান্দহ- নিয়ে আরও পড়ুন
মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়
মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়
মেলান্দহ গণঅধিকারের ২ নেতা জামায়াতে যোগদান
মেলান্দহ গণঅধিকারের ২ নেতা জামায়াতে যোগদান
মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান
মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান
মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...
মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...
মেলান্দহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
মেলান্দহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top