লিয়াকত হোসাইন লায়ন: দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানে জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমররুল হাসান ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
![]() |
| প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান |
ইসলামপুর সার্কেল অভিন্ন মানদÐে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত জানুয়ারি মাসের সার্বিক মূল্যায়ন সভায় অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এএসপি মো. ইমরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক,সহ ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানায়, এএসপি মো. ইমরুল হাসানের দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।
সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি হওয়ায় এলাকায় পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। এএসপি মো. ইমরুল হাসান বলেন, ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার এবং জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এই অর্জন।
ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ

ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার

ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।