সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

Seba Hot News : সেবা হট নিউজ
0

মোঃ শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: সাংবাদিক নাদিম হত্যার বিচারের মাধ্যমেই সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে চাই বল মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজজামান মিল্লাত।

Justice for journalist Nadim's murder will be ensured: M Rashiduzzaman Millat
সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

তিনি ২৭ ফেব্রুয়ারি দুপুরে জামালপুুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সত্য খবর তুলে ধরবেন। সাদাকে সাদা, কালা কে কালা বলবেন। হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। ইতোমধ্যেই আমি সাংবাদিকদের অধিকার নিয়ে তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি।  আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করতে চাই।

আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশী দিতে হবে, কাজ করতে হবে।   

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিপুল সংখ্যক গণমাধ্যকর্মী ছিলেন। 

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

জামালপুর- নিয়ে আরও পড়ুন
প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান
প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক
বিগত সরকারের আমলে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু হবে- প্রতিমন্ত্রী মিল্লাত
বিগত সরকারের আমলে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু হবে- প্রতিমন্ত্রী মিল্লাত
ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ
ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ
ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার
ভিজিএফ বরাদ্দ তিন গুণ কম: বঞ্চিত হচ্ছেন ইসলামপুরের ৩৩ হাজার অসচ্ছল পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top