শফিকুল ইসলাম: রৌমারী উপজেলায় মাহে রমজান মাস উপলক্ষে ন্যাশনাল ফর অ্যালায়েন্স এর অর্থায়নে ও সেন্টার ফর সোস্যাল ডেভেলপম্য্যান্ট কুড়িগ্রাম সিএসডিকে’র সহযোগিতায় ৪৫ জন দরিদ্র পরিবারের মাঝে চাউল, সোয়াবিন তেল, গোলআলু, ডিম, মসুর ডাইল ও মুরগী বিতরণ করা হয়েছে।
![]() |
| রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ |
শনিবার সকাল ১০ টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই আশ্রয়ণ কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন সিএসডিকে’র সহকারি পরিচালক হারুন অর রশিদ সাকিল, মো. এরশাদুল হক মাস্টার, সাংবাদিক শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, আবু কাওসার লেবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সিএসডিকে সামাজিক সংগঠনটি কাজ করে যাচ্ছে।
রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন চর এলাকায় সংস্থাটির কার্যক্রম চালিয়ে আসছেন। ওইসব চর এলাকায় হত-দরিদ্রদের মাঝে ছাগল বিতরণও করা হয়েছে। উপকারভুগিরা ন্যাশনাল ফর অ্যালায়েন্স কর্তৃপক্ষ সহ সকলের জন্য দোয়া করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়

রৌমারীতে ২৭ শিক্ষার্থীর ফরমপূরণ হয়নি, ভবিষ্যত অনিশ্চিত

ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই

রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।