রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম,রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়ি থেকে রেজেক বানু (৬০) নামের এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।
Elderly woman's hanging body found in Roumari as no one was home



(ads1)

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিজ বাড়ি থেকে রেজেক বানু (৬০) নামের এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত রেজেক বানু ওই এলাকার ইয়ার চাঁন এর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।


আরও পড়ুন:


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কোনো লোকজন ছিল না। নিহতের ছেলে সিলেটে অবস্থান করছেন এবং পুত্রবধূ গত চার দিন আগে বাবার বাড়ি গেছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সবার অজান্তে ঘরের তীরের (ধরনার) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই নারী। পরে আশপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।


খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

(ads2)

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪
রৌমারীতে ব্রহ্মপুত্রের গিলে খাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি, দিশেহারা ২০ পরিবার
রৌমারীতে ব্রহ্মপুত্রের গিলে খাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি, দিশেহারা ২০ পরিবার
রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান