![]() |
| রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু! |
(ads1)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে একই পরিবারের নাঈম হোসেন (৫) ও আব্দুল্লাহ (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো-জেঠাতো ভাই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈম হোসেন চর বামনের চর গ্রামের নবী চাঁনের ছেলে এবং আব্দুল্লাহ একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। একসঙ্গে দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
- মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- বুয়েটে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ সম্পন্ন: ১২ দফার ঘোষণাপত্র প্রকাশ
- বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশু দুটির মা বাড়ির পাশের নদীতে কাদা আনতে যান। দীর্ঘক্ষণ ধরে মাকে বাড়িতে দেখতে না পেয়ে শিশু দুটি তাঁকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তারা বাড়ির পাশের হযরত আলীর বাড়ি সংলগ্ন জিঞ্জিরাম নদীর ঘাটে গিয়ে পানিতে পড়ে যায় এবং আর ফিরে আসেনি।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়িতে শিশু দুজনকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে নদীর ঘাট এলাকা থেকে অচেতন অবস্থায় শিশু দুজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফিক দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করেছেন।
(ads2)
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।