মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য

Seba Hot News : সেবা হট নিউজ
মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের মালঞ্চ মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
The imam of Melandah, the fraudster, was arrested from Laksam, Comilla, and sensational information was given on remand
মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য



জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের আলোচিত ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। অনলাইন জুয়া ও অভিনব প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

(ads1)

গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম


আটককৃত মিজানুর রহমান লাকসাম উপজেলার উত্তর গাজীরপুর এলাকার ইসমাইল মজুমদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মুফতি মিজানুর রহমান মেলান্দহ উপজেলার মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। 


ইউনাইটেড ট্রাস্টের আওতায় পরিচালিত ওই মসজিদে তাকে মাসিক ৪০ হাজার টাকা সম্মানি এবং আলিশান বাড়িতে পরিবারসহ থাকার ব্যবস্থা করা হয়েছিল। 


কিন্তু যোগদানের পর থেকেই তিনি নানা অভিনব কৌশলে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা শুরু করেন।


আরও পড়ুন:


মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. শওকত আলী জানান, বাড়ির কাজের অজুহাতে হুজুর তাঁর কাছ থেকে জরুরি ভিত্তিতে ২ লাখ টাকা নেন। 


এ ছাড়া সিঙ্গাপুরে থাকা ওই ইমামের এক আত্মীয়র পাঠানো স্বর্ণের চালান বিমানবন্দর থেকে খালাস করে আনার অজুহাতে মক্তবের শিক্ষক মাও. জোবায়ের হোসেনসহ আরও কয়েকজনের কাছ থেকে সর্বমোট ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। 


গত ৭ অক্টোবর রাতের অন্ধকারে পরিবারসহ গা-ঢাকা দেন ওই প্রতারক ইমাম। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।


অনুসন্ধানে জানা যায়, ওই ইমাম কখনো নিজেকে কুমিল্লার, কখনো ঢাকার যাত্রাবাড়ী আবার কখনো আশুলিয়ার বাসিন্দা হিসেবে পরিচয় দিতেন। 


ভুক্তভোগীদের পক্ষে মালঞ্চ গ্রামের আ. সালাম মাস্টারের ছেলে ইসমাইল হোসেন রাজা বাদী হয়ে মেলান্দহ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এর আগে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনও বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন।

(ads2)

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, গ্রেপ্তারকৃত ইমাম ও খতিব মিজানুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি অনলাইন জুয়ার আসক্তিতে পড়ে এই প্রতারণার পথ বেছে নিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। দেশের অন্যান্য স্থান থেকেও একই কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রথমবারের মতো গ্রেপ্তারকৃত মুফতি মিজানুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার
সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার
স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান