বুয়েটে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ সম্পন্ন: ১২ দফার ঘোষণাপত্র প্রকাশ

Seba Hot News : সেবা হট নিউজ
0
নিজস্ব প্রতিবেদক: বুয়েটে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬ শেষ হলো। জ্বালানি নিরাপত্তা ও টেকসই রূপান্তরে ১২-দফা ঘোষণাপত্র প্রকাশ করা হয়।
BUET concludes three-day 'Renewable Energy Fest 2026': 12-point declaration released
বুয়েটে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ সম্পন্ন: ১২ দফার ঘোষণাপত্র প্রকাশ



নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী উৎসব

(ads1)

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের মাধ্যমে দেশের টেকসই অর্থনীতি নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। আজ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী এ মেলার সফল সমাপনী ঘটে।


‘একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে একশনএইড বাংলাদেশ, বুয়েট, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করে।


উৎসবের শেষ দিনে একটি ঐতিহাসিক ১২-দফা ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ঘোষণাপত্রে স্বতন্ত্র নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়ন, সৌরশক্তির ব্যাপক সম্প্রসারণ ও অ্যাগ্রিভোল্টেইক্স প্রযুক্তির উন্নয়ন, স্মার্ট অবকাঠামো ও ব্যাটারি স্টোরেজের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকায়নের দাবি জানানো হয়। এছাড়া রেয়াতি ঋণ, গ্রিন বন্ড ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গ্রিন ফাইন্যান্স সংগ্রহ, দেশিয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতে কার্বন নিঃসরণ হ্রাসের জোর সুপারিশ করা হয়।


আরও পড়ুন:


ঘোষণাপত্রে প্রযুক্তি ও অর্থায়নের পাশাপাশি সামাজিক ন্যায্যতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে নারী, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করে একটি জেন্ডার-সংবেদনশীল ও কমিউনিটি-নেতৃত্বাধীন জ্বালানি রূপান্তরের আহ্বান জানানো হয়। একইসাথে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, স্বাধীন পরিবেশগত ও সামাজিক পর্যবেক্ষণ এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রযুক্তি হস্তান্তর অংশীদারিত্ব জোরদারের কথা বলা হয়।


উৎসবের সমাপনী দিনে সকালে উদ্ভাবন ও প্রযুক্তি মেলায় দর্শনার্থীদের ঢল নামে। দেশিয় উদ্ভাবকরা নবায়নযোগ্য জ্বালানির অত্যাধুনিক প্রযুক্তি ও ধারণা প্রদর্শন করেন এবং কর্পোরেট খাতগুলো তাদের প্রতিষ্ঠিত সেবা ও পণ্য তুলে ধরে।


দিনের প্রথমভাগে জাতীয় ও আঞ্চলিক প্রেক্ষাপটে একাধিক উচ্চপর্যায়ের সংলাপ ও প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশেষজ্ঞরা নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করেন। তরুণদের নেতৃত্বাধীন ‘ফ্রম কমিউটমেন্ট টু কমিউনিটি’ শীর্ষক সংলাপে পরিবেশ দূষণ রোধ ও সৌরচালিত সেচব্যবস্থা ব্যবহারে আইওটি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন ও বিনিয়োগ’ বিষয়ক প্যানেল আলোচনায় চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসেন খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


প্যানেল আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তানজিনা দিলশাদ, গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভের সিইও নুরে আলম ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নুরুননবী অংশগ্রহণ করেন। এ সময় আরও একাধিক টেকনিক্যাল সেশনে নীতি নির্ধারণ, স্মার্ট গ্রিড, সোশ্যাল সেফগার্ড এবং বিশেষ সোলার প্যানেল স্থাপন অধ্যাদেশ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।


দিনের অন্যতম আকর্ষণ ছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পরিবেশনা, যেখানে নাটকীয়ভাবে সবুজ ও পরিবেশবান্ধব জ্বালানির প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলা হয়। উৎসবের শেষভাগে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদান রাখা উদ্ভাবকদের সিডমানি ও সনদপত্র দেওয়া হয়। এতে 'ফেলাইট' প্রকল্প ১ম, 'কার্বন ক্রেডিট বিডি' ২য় এবং 'আইইউবি ফর্মুলা-ই' ৩য় স্থান অধিকার করে। পাশাপাশি আইইউবি, বুয়েট ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পোস্টার পুরস্কৃত হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন জাহরাত আদিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএআইবিএস-এর বোর্ড চেয়ার ইব্রাহিম খলিল আল জায়াদ। বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির, বুয়েটের অধ্যাপক এমএএ শওকত চৌধুরী এবং একশনএইড বাংলাদেশের ম্যানেজার আবুল কালাম আজাদ।

(ads2)

উল্লেখ্য, বিইপিআরসি, বিআইআইএসএস, বিএসআরইএ, সি৩ইআর, অক্সফাম ইন বাংলাদেশ ও দ্য আর্থ সোসাইটিসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার, আজ মধ্যরাত থেকেই কার্যকর
প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার, আজ মধ্যরাত থেকেই কার্যকর
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন
২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’, অংশ নেবে ২০ দেশ
২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’, অংশ নেবে ২০ দেশ
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top