জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অপর দুই আসামি খালাস পেয়েছেন।
Wife killed over dowry demand in Jamalpur: Husband sentenced to death and fined Tk 5 lakh
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা



জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ তমা আক্তারকে হত্যার দায়ে স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

(ads1)

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন:


মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালে জামালপুর সদর উপজেলার দড়িমোহলপুর এলাকার হামিদুর রহমানের মেয়ে তমা আক্তারের সঙ্গে একই উপজেলার লাহিড়ীকান্দা এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী জনি মিয়া ও তার পরিবারের লোকজন।


এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৯ মার্চ দুই লাখ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী তমা আক্তারকে নির্মমভাবে হত্যা করেন জনি মিয়া। এই ঘটনার পরদিন নিহত তমার বাবা হামিদুর রহমান বাদী হয়ে গত বছরের ৬ এপ্রিল জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ads2)

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানিসূত্রে ট্রাইব্যুনাল ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম প্রধান আসামি জনি মিয়ার উপস্থিতিতে অনুপস্থিত থাকাবস্থায় মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার এই আদেশ দেন। একই রায়ে অপর দুই আসামি ইয়াকুব আলী ও ময়না বেগমকে অভিযোগ থেকে খালাস প্রদান করা হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়ে জামালপুরের প্রথম স্বর্ণ জয়
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়ে জামালপুরের প্রথম স্বর্ণ জয়
জামালপুরে টোল আদায় নিয়ে মারধরের জের, ৪ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ মুক্ত
জামালপুরে টোল আদায় নিয়ে মারধরের জের, ৪ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ মুক্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top