![]() |
| দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার |
দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের বিতর্কিত ইনচার্জ মাকসুদা বেগমের যোগদানের প্রজ্ঞাপন বাতিল করে কলেজের জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রঞ্জনা থিগিদিকে নতুন ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দীর্ঘ ১৪ দিন ধরে চলা 'কমপ্লিট শাটডাউন' ও আমরণ অনশন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
(ads1)
আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে নতুন ইনচার্জ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে ক্যাম্পাসে উল্লাসে ফেটে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রঞ্জনা থিগিদিকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দিত শিক্ষার্থীরা।
ক্যাম্পাস ও আন্দোলনকারী সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তৎকালীন ইনচার্জ শাহজাদী মাহমুদাকে বদলি করে এবং শেরপুর নার্সিং কলেজের ইনচার্জ মাকসুদা বেগমকে জামালপুরে যোগদানের নির্দেশ দেয়। এই আদেশ জারির পর থেকেই মাকসুদা বেগমের যোগদানের বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে টানা বিক্ষোভ মিছিল, ক্লাস-পরীক্ষা বর্জন এবং 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করে আসছিলেন।
আরও পড়ুন:
- বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি
- উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
- বিদ্যুৎ ঘাটতি পূরণে জামালপুরের মেলান্দহে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সোলার বিদ্যুৎ
- জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
- বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫
আন্দোলনকে আরও বেগবান করতে গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত ৮টা থেকে কলেজের তিন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। অবশেষে শিক্ষার্থীদের টানা ১৪ দিনের দাবির মুখে অধিদপ্তর তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং নতুন প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হয়।
আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী মোকছেদুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের যৌক্তিক দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বাতিলের সুনির্দিষ্ট বার্তা পাওয়ায় আমরা অনশন ও শাটডাউনসহ সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
(ads2)
নতুন দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ রঞ্জনা থিগিদি প্রতিক্রিয়ায় জানান, "কর্তৃপক্ষ আমাকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জের দায়িত্ব দিয়েছেন। আমি যতদিন এই দায়িত্বে থাকব, কলেজের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও সার্বিক কল্যাণে সততার সঙ্গে কাজ করে যাব।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।