![]() |
| উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ |
উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
দীর্ঘ ১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরুর মাত্র দুই দিন না যেতেই তীব্র গ্যাস সংকটের কবলে পড়ে আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (জেএফসিএল)।
(ads1)
আজ রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।
এর আগে গত ২৩ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দীর্ঘ ১৬ দিন পর কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরেছিল। কিন্তু চালুর সুফল দীর্ঘস্থায়ী হতে না হতেই গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আবারও থমকে গেল উৎপাদন।
আরও পড়ুন:
- বিদ্যুৎ ঘাটতি পূরণে জামালপুরের মেলান্দহে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সোলার বিদ্যুৎ
- জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
- বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫
- সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
- জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়ে জামালপুরের প্রথম স্বর্ণ জয়
কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, "কারখানায় নিরবচ্ছিন্নভাবে ইউরিয়া সার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ পিএসআই (PSI) গ্যাসের চাপের প্রয়োজন হয়। কিন্তু গত কয়েক দিন ধরে চাহিদামতো পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল না। গ্যাস সংকট চরম আকার ধারণ করায় বাধ্য হয়ে আজ ভোর থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে।"
(ads2)
উল্লেখ্য, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন যমুনা সার কারখানাটি দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়েছিল। পরবর্তীতে গত ৭ অক্টোবর কারখানার বয়লার প্ল্যান্টে অনাকাঙ্ক্ষিত ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
দীর্ঘ ১৬ দিন ধরে প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টায় যান্ত্রিক সমস্যা সমাধান করে গত ২৩ অক্টোবর কারখানাটি পুনরায় সচল করা হয়েছিল।
কিন্তু উৎপাদনে ফেরার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় গ্যাস সংকটের কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের ১৯ জেলার ডিলার ও কৃষকদের মাঝে ফের সার সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।