১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১৬ দিন পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে। প্রতিদিন ১৭ শ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
Fertilizer production resumes at Jamuna Fertilizer Factory in Jamalpur after 16 days
১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরু



১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ১৬ দিন পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সার কারখানা 'যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড' (জেএফসিএল)-এ পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

(ads1)

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানার প্রয়োজনীয় যান্ত্রিক ত্রুটি মেরামত ও সার্ফিসিং শেষে উৎপাদনে ফিরেছে এই কেমিক্যাল শিল্প প্রতিষ্ঠানটি।


আজ দুপুরে কারখানা চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, প্রশাসন) দেলোয়ার হোসেন।


আরও পড়ুন:


কারখানা সূত্রে জানা যায়, তীব্র গ্যাস সংকটের কারণে দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ ছিল কারখানাটির উৎপাদন কার্যক্রম। পরবর্তীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত ৬ অক্টোবর গভীর রাতে যমুনা সার কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। তবে চালুর মাত্র দুই দিনের মাথায় গত ৮ অক্টোবর অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ক্রুটি দেখা দিলে আবারও কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রকৌশলী ও কারিগরি টিমের ১৬ দিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় যান্ত্রিক সমস্যা সমাধান করে আজ সকাল থেকে পুরোদমে কারখানাটি সচল করা সম্ভব হয়।


কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ স্বাভাবিক ও উৎপাদন অব্যাহত থাকলে দৈনিক ১৭ শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম এই কারখানা। বিসিআইসির তালিকাভুক্ত প্রায় ১ হাজার ৯ শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের মোট ১৯টি জেলায় কৃষি কাজের জন্য ইউরিয়া সার সরবরাহ করে আসছে যমুনা সার কারখানা।

(ads2)

কারখানাটি সচল থাকলে এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেলে প্রতি মাসে প্রায় দুই শ কোটি টাকা মূল্যের সার উৎপাদিত হয়, যেখান থেকে প্রতিষ্ঠানটির মাসিক নিট মুনাফা থাকে প্রায় ৬০ কোটি টাকা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top