দেওয়ানগঞ্জের সীমান্ত বিলে ভাসছিল অর্ধগলিত মরদেহ, উদ্ধার করল পুলিশ

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
Police recover half-melted body floating in Dewanganj border pond
দেওয়ানগঞ্জের সীমান্ত বিলে ভাসছিল অর্ধগলিত মরদেহ, উদ্ধার করল পুলিশ



দেওয়ানগঞ্জের সীমান্ত বিলে ভাসছিল অর্ধগলিত মরদেহ, উদ্ধার করল পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারত-বাংলাদেশ মধ্যবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(ads1)

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত সংলগ্ন মাখনেরচর এলাকার 'বড়দও' নামক বিল থেকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত গতকাল ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে জামালপুর ৩৫ বিজিবি’র বাঘারচর বিওপির ১০৭৪/৪এস মেইন পিলারের কাছে মাখনেরচর এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ মধ্যবর্তী শূন্যরেখার 'বড়দও' বিলে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় বিজিবি ক্যাম্প ও পুলিশকে অবহিত করেন।


আরও পড়ুন:


পরবর্তীতে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির বাঘারচর বিওপির একটি বিশেষ টহল দলের উপস্থিতিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আভিযানিক দল বিলের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি ডাঙায় তুলে আনে।

(ads2)

বিষয়টি নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, "উদ্ধারকৃত মরদেহের প্রাতিষ্ঠানিক সুরতহাল কাজ সম্পন্ন করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তকরণের সুবিধার্থে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
মেলান্দহে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মেলান্দহে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার
অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top