![]() |
| মেলান্দহে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার |
মেলান্দহে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলায় জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৪৫ বছর) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ‘বউ বাজার’ এলাকার ডেনাভাঙ্গা ব্রিজের পাশের জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজনু মিলিটারি জানান, শুক্রবার দুপুরের দিকে স্থানীয় কয়েকজন লোক ডেনাভাঙ্গা ব্রিজের পাশের জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় পানিতে একটি লাশ ভাসতে দেখে তাঁরা চিৎকার করেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
পরে স্থানীয়রা মেলান্দহ থানা-পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুরেই লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।