বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গরু-মহিষ লুটের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
Fish and cattle looted in attack over theft of autorickshaw charger in Bakshiganj, press conference
বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন



জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে এক ভুক্তভোগী পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং গরু, মহিষ ও পুকুরের মাছ লুটের গুরুতর অভিযোগ উঠেছে।

(ads1)

এ ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় ভুক্তভোগীদের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বিস্তারিত বিবরণ তুলে ধরেন ভুক্তভোগী মিষ্টি আক্তার। তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ অক্টোবর তাঁদের একটি অটোরিকশার চার্জার চুরি হয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, স্থানীয় নাদের মুন্সির ছেলে আবুল চার্জারটি চুরি করে সোহাগ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। চুরির বিষয়টি নিশ্চিত হয়ে আবুলের বাবা নাদের মুন্সিকে জানানো হলে আবুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।


আরও পড়ুন:


এরই জেরে পরদিন দুপুরে আবুল ও তার লোকজন মিষ্টি আক্তারের শ্বশুর ফজলুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাঁকে মারধর করে।


ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, প্রাথমিক হামলার পর গত ২৯ অক্টোবর সকালে আবুল, সোহাগ, রাকিব ও মোরাদসহ তাদের দলবল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবারও ভুক্তভোগীদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা শুধু ভাঙচুরেই ক্ষান্ত হয়নি, তারা বাড়ি থেকে গরু, মহিষ, হাঁস এবং পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। শুধু তা-ই নয়, একই দিন রাতে জমিতে থাকা ১০ শতাংশ কাঁচা ধান কেটে নিয়ে যায় অভিযুক্তরা।

(ads2)

সংবাদ সম্মেলনে মিষ্টি আক্তার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে লুট হওয়া গরু, মহিষ ও ছাগল দ্রুত উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং বর্তমানে আতঙ্কে থাকা তাঁদের পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের
বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান