![]() |
| জামালপুর ৩৫ বিজিবির টহল দল পরিচালিত এই বিশেষ অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় |
জামালপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবির টহল দল পরিচালিত এই বিশেষ অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১০৫৩-এর নিকটবর্তী ‘গাছবাড়ি’ নামক এলাকায় আকস্মিক অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। সীমান্তে অপরাধমূলক কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রiea সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।