![]() |
| বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন |
জামালপুরের বকশীগঞ্জে এলাকায় অবাধে মাদক ব্যবসা বন্ধ এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পানাতিয়া এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
(ads1)
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি রোকেয়া বেগমের বাড়ির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন:
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
- বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের
- পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: সফলভাবে শেষ হলো বিটিটিএফ মেলা ২০২৬
- ইসলামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
- রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
মানববন্ধন চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মজ্জুদ আলী ও রোকেয়া বেগমকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে মাদক কারবারিদের এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর ও বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। অবিলম্বে এই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
(ads2)
পানাতিয়া এলাকার স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, তরুণ সমাজ ও ছাত্রসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমির হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মন্টু, এবং তরুণ সংগঠক অপূর্ব সিয়াম প্রমুখ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।