![]() |
| ইসলামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত |
(ads1)
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
- রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
- বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- মেলান্দহে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ, আত্মকর্মসংস্থানের আহ্বান
- বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক ছাত্রনেতা রহিমুজ্জামান রুকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
(ads2)
সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।