রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম,রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মর্জিনা খাতুন নামের এক নারী।
Elderly man dies, 1 injured after bee sting in Roumari
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স



কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৫০) নামের অপর এক নারী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

(ads1)

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের বাসিন্দা।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে খলিলউল্লাহ বাড়ির পাশের একটি জমিতে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই পাশের একটি গাছের মৌমাছির চাকে একটি বাজপাখি আক্রমণ করে। এতে ক্ষিপ্ত হয়ে মৌমাছির একটি দল চারপাশ আক্রমণ শুরু করে এবং মাঠে কর্মরত খলিলউল্লাহ ও পার্শ্ববর্তী বাড়ির মর্জিনা খাতুনকে উপুর্যুপুরি কামড়াতে থাকে।


আরও পড়ুন:


তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে বৃদ্ধ খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. নবীউল ইসলাম জানান, মৌমাছির অসংখ্য হুলের বিষের কারণে শরীরে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেক সময় সঠিক সময়ে উন্নত চিকিৎসা না পেলে এ ধরনের মারাত্মক প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যুঝুঁকি তৈরি হয়।

(ads2)

এদিকে, মৌমাছির কামড়ে গ্রামীণ জনপদে একজন কৃষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোনা মিয়া।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪
রৌমারীতে ব্রহ্মপুত্রের গিলে খাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি, দিশেহারা ২০ পরিবার
রৌমারীতে ব্রহ্মপুত্রের গিলে খাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি, দিশেহারা ২০ পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান