বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
Press conference to protest against false cases filed capitalizing on road accident in Bakshiganj
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার



জামালপুরের বকশীগঞ্জে একটি সড়ক দুর্ঘটনার ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

(ads1)

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী মকবুল হোসেন। তিনি অভিযোগ করে বলেন, গত ১২ অক্টোবর বটতলা মোড় এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তাঁর ভাতিজা লালচান মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। অথচ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এই দুর্ঘটনাকে পুঁজি করে পূর্ববিরোধ ও জমি সংক্রান্ত জটিলতার জের ধরে তাঁকে এবং তাঁর পরিবারের নিরপরাধ সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মারামারির মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ুন:


মকবুল হোসেন আরও দাবি করেন, ঘটনার দিন বটতলা মোড়ে কোনো ধরনের মারামারি বা হামলার মতো কোনো ঘটনাই ঘটেনি। মূলত তাঁর নিকট জমি বিক্রির চুক্তি বাবদ নেওয়া ৩৪ লাখ টাকা পরিশোধ করা বা জমি কবলা করে না দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতেই তাঁদের হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলাটি সাজানো হয়েছে।


সংবাদ সম্মেলনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি পাওয়ার দাবি জানানো হয়।

(ads2)

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আছমা বেগম, শাহাজল মিয়া ও অন্তর মিয়া ছাড়াও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি
বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান