![]() |
| বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস |
(ads1)
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গভীর রাতে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ দশানী নদী এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।
আরও পড়ুন:
- ঢাকায় শুরু হলো দেশের বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬
- জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক এস্থেটিক সার্জন মি. এ জয়া প্রকাশ
- রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীর ভাঙন ঝুঁকিতে পড়ার পাশাপাশি এলাকার পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছিল।
স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা দ্রুত সটকে পড়েন। ফলে কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং প্রায় ৩শ মিটার পাইপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ড্রেজার ও পাইপ সম্পূর্ণ ধ্বংস করা হয়।
(ads2)
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, "সরকারি নিয়ম বহির্ভূতভাবে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।