জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক এস্থেটিক সার্জন মি. এ জয়া প্রকাশ

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: জেকে লাইফস্টাইলের কার্যক্রম পরিদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এস্থেটিক সার্জন ও অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ। সেবায় সন্তুষ্টি।
International Aesthetic Surgeon Mr. A. Jaya Prakash Visits JK Lifestyle
জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক এস্থেটিক সার্জন মি. এ জয়া প্রকাশ



(ads1)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ এস্থেটিক সার্জন এবং এজ ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ (Mr. A Jeya Prakash) জেকে লাইফস্টাইলের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেছেন। 


বুধবার (২৮ অক্টোবর) তিনি প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


পরিদর্শনকালে মি. এ জয়া প্রকাশ জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনভিত্তিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন। 


আরও পড়ুন:


দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে তিনি স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির প্রক্রিয়া মোকাবিলা এবং চিকিৎসায় বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে কাজ করে আসছেন। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকেই তিনি জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেবামূলক উদ্যোগের খোঁজখবর নেন।


এ সময় তিনি ‘আল্টিমেট অর্গানিক লাইফ’-এর অর্গানিক ফুড, ‘জেকে ফুড অ্যারেনা’র স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং ‘জেকে ফিটনেস অ্যারেনা’র ফিটনেস কার্যক্রম ঘুরে দেখেন। 


জেকে লাইফস্টাইলের সার্বিক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে তিনি এর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি মানুষের কল্যাণে এসব সেবা আরও সম্প্রসারণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

(ads2)

উল্লেখ্য, জেকে লাইফস্টাইলের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা। এর অংশ হিসেবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি চর্চা, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব নিয়মিত প্রচার করা হচ্ছে। 

প্রতিষ্ঠানটি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ফিটনেস কার্যক্রমকে একই ছাতার নিচে নিয়ে এসে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

L

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান