![]() |
| বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে ভিড় |
(ads1)
জামালপুরের বকশীগঞ্জে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের মাঝগেদরা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে। আহত মো. সাকিব হাসান একই গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
- বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা ও মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ
- রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
- জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক: ডিবির অভিযানে গ্রেপ্তার ১
- জামালপুরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল ৪ প্রতিষ্ঠানে: ২২ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
- রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আপন মিয়া। পথিমধ্যে ঢাকা-রৌমারী সড়কের কামালপুর মাঝগেদরা এলাকার ‘গামারের গাছ’ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক আপন মিয়া ও ইমাম সাকিব হাসান ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চালক আপন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, মারাত্মক আহত ইমাম সাকিব হাসানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
(ads2)
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।