![]() |
| জামালপুরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল ৪ প্রতিষ্ঠানে: ২২ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য |
(ads1)
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে জামালপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। ওই চারটি প্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে একজনও পাস করতে পারেননি।
শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—
১. শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ (জামালপুর সদর উপজেলা) — মোট পরীক্ষার্থী ৬ জন।
২. গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ (ইসলামপুর উপজেলা) — মোট পরীক্ষার্থী ৭ জন।
৩. নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ (মাদারগঞ্জ উপজেলা) — মোট পরীক্ষার্থী ৫ জন।
৪. এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ (মেলান্দহ উপজেলা) — মোট পরীক্ষার্থী ৪ জন।
এর মধ্যে মেলান্দহের এস এম শিখা মুখলেছুর রহমান কলেজে টানা দুই বছর ধরে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার এই চূড়ান্ত ব্যর্থতায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাঁদের মতে, নিয়মিত শ্রেণিকার্যক্রম পরিচালিত না হওয়া, তীব্র শিক্ষক সংকট এবং সঠিক তদারকির অভাবেই জেলায় শিক্ষার এই বিপর্যয় ঘটেছে।
(ads2)
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি প্রতিষ্ঠানে পাসের হার শূন্যের কোঠায় নেমে আসার বিষয়ে জেলা প্রশাসন অবগত রয়েছে। খুব দ্রুতই ঘটনাটির সার্বিক কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করা হবে। তদন্ত শেষে শিক্ষা বোর্ডে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে এবং প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।