জামালপুরে এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, কদমতলীতে ১১ শিক্ষকের ৩ শিক্ষার্থীই ফেল

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরে এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ১১ জন শিক্ষক থাকা সত্ত্বেও কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
SSC pass rate zero in 3 institutions in Jamalpur, 3 students out of 11 teachers fail in Kadamtali
জামালপুরে এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, কদমতলীতে ১১ শিক্ষকের ৩ শিক্ষার্থীই ফেল



জামালপুরে এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, কদমতলীতে ১১ শিক্ষকের ৩ শিক্ষার্থীই ফেল

জামালপুর জেলায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমপিওভুক্ত ও সরকারি সুযোগ-সুবিধা পেয়েও শতভাগ অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষা মান নিয়ে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।


শতভাগ ফেল করা প্রতিষ্ঠান তিনটি হলো—সরিষাবাড়ী উপজেলার ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা।


জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারই প্রথম ৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ৩ জনই ফেল করে। বিদ্যালয়টিতে কর্মরত রয়েছেন ১১ জন শিক্ষক।


অন্যদিকে সরিষাবাড়ীর এমপিওভুক্ত ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ১১ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এ ছাড়া বকশীগঞ্জের শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবার অকৃতকার্য হওয়ার খবর পাওয়া গেছে।


বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ ও সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর জানান, শিক্ষক উপস্থিতি ও সরকারি সুবিধা থাকার পরও এমন ফল অত্যন্ত দুঃখজনক।


এ বিষয়ে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, “যে তিনটি প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে তারা সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এমন বিপর্যয়কর ফলাফলের জন্য তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”


উল্লেখ্য, এ বছর জামালপুর জেলার ৮৫টি কেন্দ্রে মোট ৩৯ হাজার ৬৭২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জেলায় সার্বিক পাসের হার শতকরা ৫৫ দশমিক ৬০ ভাগ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ, হাইকোর্ট নির্দেশ দিল ১৮ ফেব্রুয়ারি থেকে
রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ, হাইকোর্ট নির্দেশ দিল ১৮ ফেব্রুয়ারি থেকে
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা
বাংলাদেশিদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ প্রোগ্রাম
বাংলাদেশিদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ প্রোগ্রাম
মেলান্দহে নতুন বছরে বই বিতরণ
মেলান্দহে নতুন বছরে বই বিতরণ
পাবিপ্রবিতে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমে প্রতিবাদ
পাবিপ্রবিতে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমে প্রতিবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top