সেন্ট মার্টিন ভ্রমণ: এক রাত থাকতে জনপ্রতি খরচ ও জরুরি ৯ তথ্য

Seba Hot News : সেবা হট নিউজ
ভ্রমণ ডেস্ক: সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলেছে। ১৫ মার্চ পর্যন্ত ভ্রমণ ও এক রাত থাকার সম্ভাব্য খরচ, জাহাজের টিকিট ও রিসোর্ট ভাড়ার বিস্তারিত জানুন।
Travel to St. Martin: Cost per person for a one-night stay and 9 essential facts
সেন্ট মার্টিন


(ads1)

পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি পাবেন।


চলতি পর্যটন মৌসুমে ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত অবস্থান করে ফিরে আসতে জনপ্রতি সর্বনিম্ন ৯ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে যাতায়াত, আবাসন ও খাবারের মান ভেদে এই ব্যয় আরও বাড়তে পারে।


সেন্ট মার্টিন ভ্রমণের সম্ভাব্য খরচের হিসাব

সর্বনিম্ন বাজেটের হিসাব অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারে নন-এসি বাসে যাওয়া-আসার ভাড়া ২ হাজার ৪০০ টাকা এবং কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে জাহাজের সাধারণ আসনের যাওয়া-আসার টিকিট ৩ হাজার ৬০০ টাকা। দ্বীপের ইকোনমি মানের হোটেল বা রিসোর্টে এক রাত থাকার খরচ ১ হাজার ৫০০ টাকা, ছয় বেলা খাবারের জন্য ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে সর্বনিম্ন খরচ দাঁড়ায় ৯ হাজার ৩০০ টাকা। ব্যক্তিগত কেনাকাটা বা বাড়তি বিনোদন এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।


সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিন জরুরি ৯টি তথ্য


১. সেন্ট মার্টিন ভ্রমণের আগেই জাহাজের টিকিট সংগ্রহ করুন:

ভ্রমণের তারিখ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজের টিকিট কেটে নেওয়া উচিত। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করলে টিকিট না পাওয়ার ঝুঁকি থাকে।


২. সেন্ট মার্টিন ভ্রমণের অনুমোদিত জাহাজের তালিকা:

চলতি মৌসুমে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ চলাচল শুরু করেছে। আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে। টিকিট কাটার আগে অনুমোদিত জাহাজের তালিকা নিশ্চিত হয়ে নিন।


৩. সেন্ট মার্টিন ভ্রমণের টিকিট কাটার মাধ্যম:

অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোর নিজস্ব ওয়েবসাইট, পরিচালনাকারী প্রতিষ্ঠানের গ্রাহকসেবা নম্বর কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। যাওয়া ও ফেরার টিকিট আলাদাভাবে কাটার সুযোগ থাকলেও ভ্রমণের তারিখ নিশ্চিত থাকলে একসঙ্গে রিটার্ন টিকিট কেটে রাখাই সুবিধাজনক।


৪. সেন্ট মার্টিন ভ্রমণে জাহাজভাড়ার তারতম্য:

জাহাজগুলোতে সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজারাট চেয়ার, বেড ও কেবিনসহ বিভিন্ন শ্রেণির আসন রয়েছে। আসন ও সুযোগ-সুবিধা অনুযায়ী যাওয়া-আসার টিকিটের মূল্য ৩ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।


৫. সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ সংরক্ষণ ফি ও ট্রাভেল পাস:

সেন্ট মার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি এবারও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্বাবধানে ট্রাভেল পাস নেওয়া বাধ্যতামূলক। তবে পর্যটকদের আলাদাভাবে নিবন্ধন করতে হবে না; জাহাজের টিকিট কাটার পর সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষই নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করবে।


৬. সেন্ট মার্টিন ভ্রমণে রিসোর্ট বুকিংয়ে অগ্রিম সতর্কতা:

রাত্রিযাপনের পরিকল্পনা থাকলে আগে থেকেই আবাসন নিশ্চিত করে যাওয়া ভালো। দ্বীপটিতে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। দ্বীপে পৌঁছে আবাসন খুঁজতে গেলে ভ্রমণের মূল্যবান সময় নষ্ট হতে পারে।


৭. সেন্ট মার্টিন ভ্রমণে রিসোর্ট ও হোটেলের ভাড়া:

আবাসনের মান ও সুবিধার ওপর ভিত্তি করে ভাড়ার তারতম্য হয়ে থাকে। বর্তমানে প্রিমিয়াম মানের হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ হাজার থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড মানের হোটেলে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি মানের হোটেল বা রিসোর্টে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছুটির দিন ও পর্যটনের ভরা মৌসুমে ভাড়া বাড়তে পারে, আবার অনেক রিসোর্টে বিশেষ ছাড়ও পাওয়া যায়। বুকিং চূড়ান্ত করার আগে সরাসরি যোগাযোগ করে শর্তাবলি যাচাই করে নেওয়া নিরাপদ।


৮. সেন্ট মার্টিন ভ্রমণের জাহাজ ছাড়ার স্থান ও সময়:

দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে কক্সবাজারে পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রতিদিন সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যায় এবং বিকেলে দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশে ফিরে আসে। যাত্রার আগে টিকিটে উল্লিখিত সময় ও নির্দেশনা ভালোভাবে দেখে নিন।

(ads2)

৯. সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষা ও প্রয়োজনীয় নিয়মাবলি:

ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন এড়িয়ে চলুন। এ ছাড়া সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো, বারবিকিউ পার্টি করা এবং মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

গারো পাহাড়ঘেঁষা বকশীগঞ্জে কুঁড়ি বিলের বুকজুড়ে লাল শাপলার গালিচা
গারো পাহাড়ঘেঁষা বকশীগঞ্জে কুঁড়ি বিলের বুকজুড়ে লাল শাপলার গালিচা
দোকান বিক্রি করে সাইকেলে বিশ্ব জয়: ‘Nomadic Bangladesh’ মোহাম্মদ মাসুদের অবিশ্বাস্য যাত্রা
দোকান বিক্রি করে সাইকেলে বিশ্ব জয়: ‘Nomadic Bangladesh’ মোহাম্মদ মাসুদের অবিশ্বাস্য যাত্রা
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
দ্য বিগ ন্যুড বোট: মিয়ামি থেকে ১১ দিনের বিলাসবহুল পোশাকহীন সমুদ্রভ্রমণের অভিজ্ঞতা
দ্য বিগ ন্যুড বোট: মিয়ামি থেকে ১১ দিনের বিলাসবহুল পোশাকহীন সমুদ্রভ্রমণের অভিজ্ঞতা
বিশ্বের সেরা নগ্ন সৈকত: যেখানে স্বাধীনতা আর প্রকৃতি একাকার
বিশ্বের সেরা নগ্ন সৈকত: যেখানে স্বাধীনতা আর প্রকৃতি একাকার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান