![]() |
| জামালপুর কালেক্টরেট স্কুলের চমক: ৪০ পরীক্ষার্থীর ২০ জনই পেল জিপিএ-৫ |
জামালপুর কালেক্টরেট স্কুলের চমক: ৪০ পরীক্ষার্থীর ২০ জনই পেল জিপিএ-৫
সদ্য প্রতিষ্ঠিত জামালপুর কালেক্টরেট স্কুল চলতি এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জনই অর্জন করেছে জিপিএ-৫, যার মধ্যে ১০ জন রয়েছে ‘গোল্ডেন জিপিএ-৫’ পাওয়া শিক্ষার্থী।
স্কুল সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৪১ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীর মধ্যে অর্ধেক শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে ফলাফলের দিক থেকে জেলার শীর্ষ তালিকাভুক্ত স্কুলগুলোর সারিতে স্থান করে নিয়েছে।
এমন চমৎকার ফলাফলেই উচ্ছ্বসিত স্কুলের প্রধান শিক্ষক সেকান্দার আলী বলেন, “পিছিয়ে পড়া জনপদের শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও সঠিক পরিচর্যা (নার্সিং) পেলে তারাও যে সেরা ফলাফল করতে পারে—এই সাফল্য তারই প্রমাণ।”
ফলাফলের শীর্ষ তালিকায় স্কুলের স্থান নিশ্চিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কুল পরিচালন কমিটি (এসএমসি) এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।