যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
July Uprising Day celebrated with due dignity in Jamalpur
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

নানা আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধার মধ্য দিয়ে জামালপুরে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে শহরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

দিনের কর্মসূচির শুরুতেই গণঅভ্যুত্থানে প্রাণোৎসর্গকারী বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ও জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, জুলাই আন্দোলনে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১
সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’
সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’
জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা
জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক
জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top