![]() |
| বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা |
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
জামালপুরের বকশীগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও আন্দোলনকারীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই সংবর্ধনা, স্মারক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী।
সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, আহত জুলাই যোদ্ধা ওয়ালিউল হাসান রাজুর বাবা ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, জুলাই যোদ্ধা শাহরিয়ার আহমেদ সুমনসহ আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে আয়োজিত এই সভায় জুলাইয়ের মূল চেতনা বাস্তবায়ন, আহত ও শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।