![]() |
| ইসলামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা |
ইসলামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা
নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা, আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ লিটন মিয়ার পরিবারসহ ১৭ জন আহত জুলাই যোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু তাঁর ব্যক্তিগত পক্ষ থেকেও আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদান হস্তান্তর করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রচার সম্পাদক মোরাদুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিন্তি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।