![]() |
| মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা |
মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা
জামালপুরের মেলান্দহে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।
গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
কর্মসূচির অংশ হিসেবে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে হতাহত বীর জুলাই যোদ্ধা ও তাঁদের স্বজনদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কারি হামিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক এবং উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, আহত জুলাই যোদ্ধা ইয়াসিন আহমেদ ও আন্দোলনের সমন্বয়ক আফরিন জান্নাত আঁখি।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।